ঢাকা | বঙ্গাব্দ

দীর্ঘ ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সেনা কর্মকর্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 22, 2026 ইং
দীর্ঘ ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সেনা কর্মকর্তা ছবির ক্যাপশন: সোহাগী জাহান তনু
ad728
নিজস্ব প্রতিবেদক 

আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়িয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক তারিকুল ইসলাম জানান, হাফিজুর রহমানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কুমিল্লা আদালতে উপস্থাপন করা হলে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে চলতি মাসের ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা আদালতের কাছে তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার অনুমতি চান। তারা হলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম। আদালত সেই আবেদন গ্রহণ করে পরবর্তী তদন্তের পথ উন্মুক্ত করেন।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় এখন পর্যন্ত প্রায় ৮০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। গত এক দশকে চারটি সংস্থার অধীনে সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন। দীর্ঘ সময়েও মামলার দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় জনমনে হতাশা তৈরি হয়েছিল।

শুনানির সময় নিহত তনুর বাবা-মা এবং তার ছোট ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন, এই গ্রেপ্তারের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হবে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা যাবে।

উল্লেখ্য, ২০১৬ সালে কুমিল্লা সেনানিবাস এলাকায় সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি চলেছে।

সাম্প্রতিক এই গ্রেপ্তার মামলাটির তদন্তে নতুন মোড় এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন নজর রয়েছে রিমান্ডে প্রাপ্ত তথ্য, ডিএনএ পরীক্ষার ফলাফল এবং পরবর্তী তদন্ত অগ্রগতির দিকে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত