ঢাকা | বঙ্গাব্দ

বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ছবির ক্যাপশন: বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় শিশুসহ অটোরিকশার ৭ আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যাওয়ার পাশাপাশি বাসের সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুসহ সাত আরোহীর মৃত্যু হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল