ঢাকা | বঙ্গাব্দ

বিএসটিআই’র অভিযানে কমান্ডার সোপ কে ৩ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
বিএসটিআই’র অভিযানে কমান্ডার সোপ কে ৩ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: বিএসটিআই’র অভিযানে কমান্ডার সোপ কে ৩ লাখ টাকা জরিমানা
ad728
নিউজ ডেস্ক 

 পণ্যের মোড়ক নিবন্ধন সনদ না থাকায় 'কমান্ডার সোপ কোম্পানী লিমিটেড' নামে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

​বৃহস্পতিবার (০১ অক্টোবর, ২০২৬) ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্প এলাকা থানাধীন এলাকায় বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহায়তায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

​অভিযানে বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) এবং পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম অংশ নেন।

​বিএসটিআই জানায়, অভিযানকালে প্রতিষ্ঠানটির উৎপাদিত 'কসকো' ব্র্যান্ডের গ্লিসারিন সোপ, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ ও ডিশ ওয়াশ পণ্যের মোড়ক নিবন্ধন সনদ যাচাই করা হয়। যাচাই শেষে অনুকূলে মোড়ক নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

​একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে মোড়ক নিবন্ধন সনদ গ্রহণের আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যথায় বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

​জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’