ঢাকা | বঙ্গাব্দ

মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ছবির ক্যাপশন: মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
মেহেরপুর জেলার গাংনী সীমান্ত দিয়ে নারীসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
 
রবিবার (১১ অক্টোবর) ভোরে সীমান্তের ১৩৭ নম্বর মেইন পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংমহল ক্যাম্পের নায়েব সুবেদার বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, ভোরে ভারতের দিগলকান্দি বিএসএফ সদস্যরা ছয় নারী-পুরুষকে সীমান্তের নোম্যান্সল্যান্ডে জড়ো করেন। টের পেয়ে বিজিবির টহল দল সতর্ক অবস্থান নেয়। ফলে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
 
বিজিবির এ কর্মকর্তা আরও জানান, পুশইনে ব্যর্থ হয়ে সকাল ৮টার দিকে ভারতের দিগলকান্দি বিএসএফ সদস্যরা ওই ছয়জনকে নোম্যান্সল্যান্ড থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’