ঢাকা | বঙ্গাব্দ

‘রুকনদের ভোটেও’ বদলায়নি চট্টগ্রাম জামায়াতের শীর্ষ নেতৃত্ব

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
‘রুকনদের ভোটেও’ বদলায়নি চট্টগ্রাম জামায়াতের শীর্ষ নেতৃত্ব ছবির ক্যাপশন: ‘রুকনদের ভোটেও’ বদলায়নি চট্টগ্রাম জামায়াতের শীর্ষ নেতৃত্ব
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

রুকনদের (সদস্য) ভোটেও নতুন নেতৃত্ব আসেনি জামায়াতে ইসলামী চট্টগ্রামের ৩ ইউনিটের শীর্ষ পদে। দলটির ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন আগের নেতারাই। ফলে আগামী দুই বছরও পুরোনো নেতৃত্বের অধীনেই চলবে চট্টগ্রাম জামায়াতের সাংগঠনিক কার্যক্রম। নেতৃত্ব নির্বাচনে নতুন মুখের পরিবর্তে অভিজ্ঞদের ওপরই আস্থা রেখেছেন সংগঠনটির সদস্যরা।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করা হয়। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঘোষিত তালিকা অনুযায়ী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম। পুনরায় উত্তর জেলা জামায়াতের আমির হয়েছেন আলাউদ্দিন শিকদার এবং দক্ষিণ জেলা জামায়াতের আমির পদে বহাল রয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী।
তবে বৃহত্তর চট্টগ্রামের মধ্যে শুধুমাত্র খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন এসেছে। জামায়াতের এই ইউনিটে মিনহাজুর রহমান আমির নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্বে ছিলেন। এছাড়া কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এস এম আবদুছ ছালাম আজাদ পুনরায় আমির নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি প্রত্যেক ইউনিটে আলাদাভাবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রুকনদের গোপন ব্যালটে আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর কেন্দ্র থেকে একযোগে ঘোষণা দেওয়া হয়। মহানগরে মোহাম্মদ নজরুল ইসলাম এর আগে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছেন। তিনি এবার পূর্ণাঙ্গ আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

তিনি আরও বলেন, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় আগের আমিরই পুনরায় নির্বাচিত হয়েছেন। বৃহত্তর চট্টগ্রামের মধ্যে খাগড়াছড়ি ছাড়া বাকিরা পুনরায় নির্বাচিত হয়েছেন।  


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল