ঢাকা | বঙ্গাব্দ

'ত্রৈমাসিক চন্দনাইশ' এর মোড়ক উন্মোচন ও ত্রৈমাসিক সংলাপে বক্তারা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
'ত্রৈমাসিক চন্দনাইশ' এর মোড়ক উন্মোচন ও ত্রৈমাসিক সংলাপে বক্তারা ছবির ক্যাপশন: ত্রৈমাসিক সংলাপে বক্তারা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চন্দনাইশে সিভিল সোসাইটি-চট্টগ্রাম  আয়োজিত 'ত্রৈমাসিক চন্দনাইশ' এর মোড়ক উন্মোচন ও ত্রৈমাসিক সংলাপ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারিতে বিকাল ৪.০০টায়,  ৪ মার্চ ২০২৬ ইং ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সভাপতিত্বে ত্রৈমাসিক চন্দনাইশ সম্পাদক জমির উদ্দিন ও মুখপাত্র তানভীর আহমেদ সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তারা  চন্দনাইশের বিভিন্ন টেকসই উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। চন্দনাইশ উপজেলায় সরকারের মেগা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। কৃষি সম্প্রসারণ ও কারিগরি প্রশিক্ষণ এই দুটি বিষয় চন্দনাইশের মানুষের  ভাগ্য খুব দ্রুত বদলাতে পারে। আমরা প্রেসার গ্রুপ হিসেবে চন্দনাইশের বিভিন্ন দফতর ও অফিসকে দায়িত্বশীল রাখতে চাই।
বক্তারা আরও বলেন-ত্রৈমাসিক চন্দনাইশ সফল তখনই, যখন এর প্রতিবেদন মানুষের বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। চন্দনাইশের অবহেলা, দুর্নীতি ও সংকটের বিরুদ্ধে কথা বলাই আমাদের অঙ্গীকার। প্রতি তিন মাসে আমরা সত্য তুলে ধরে চন্দনাইশের মানুষের সংকট সমস্যা এবং সমাধানের সূত্র খুঁজেতে  চাই
 এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর এম এ গফুর, থিয়েটার ইইন্সটিটিউটের পরিচালক কবি ও নাট্যকার অভীক উসমান,  ইউনাইটেড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এম আমিনুল ইসলাম, মেট্টেপলিটন মেডিকেলের পরিচালক এম এ হাশেম, বিটিভির সাবেক ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মীর জামিল আকতার, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, দোহাজারী নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ জায়নুল আলম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম একরাম হোসেন, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, চন্দনাইশ সিভিল সোসাইটির সদস্য ও শঙ্খতীর সম্পাদক মহিউদ্দীন কাদের, ত্রৈমাসিক চন্দনাইশের সহ সম্পাদক খান আইয়্যুব, আসিবুর রহমান আসিফ, আয়াজ আহমেদ ফাহিম,  তৌহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম প্রমুখ।

ত্রৈমাসিক চন্দনাইশের মোড়ক উন্মোচনের মাধ্যমে এবং সার্বিক সহযোগীতা প্রত্যাশা ব্যক্ত ও চন্দনাইশের মঙ্গল কামনা করে  অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’