ঢাকা | বঙ্গাব্দ

(বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
(বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ছবির ক্যাপশন: চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনায় ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চন্দনাইশ উপজেলার বাংলাবাজারে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে ​সভাপতিত্ব করেন: বরমা ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মুরিদুল আলম বাবুল। ​সঞ্চালনায় ছিলেন: চন্দনাইশ উপজেলা জাতীয়তাবাদী জাসাস দলের আহ্বায়ক মোহাম্মদ তামিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চন্দনাইশ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ। বরমা ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. লোকমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আহমদ উল হক, ৪ নম্বর বরকল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, বরকল ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আবুল হাসান, মো. তহিদুল আলম চৌধুরী, নুরুল হাকিম, বরমা ইউনিয়ন বিএনপি নেতা আজম খান, মোহাম্মদ আব্দুল মাজেদ ও মো. রুবেল। বরকল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জয়নাল আবেদীন, বরকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আজিজ, এবং সাবেক সদস্য সচিব আমানুল্লাহ। বরকল ইউনিয়ন যুবদল নেতা মো. ফারুক এবং ছাত্রদল নেতা ইমন, জামশেদ, হৃদয় ও রবিউল।
​আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর