ঢাকা | বঙ্গাব্দ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: চসিকের দুই চালকের বিরুদ্ধে তদন্ত শুরু, শাস্তিমূলক বদলি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: চসিকের দুই চালকের বিরুদ্ধে তদন্ত শুরু, শাস্তিমূলক বদলি ছবির ক্যাপশন: গাড়িচালক মো. শাহ আলম ও আব্দুল মাবুদ
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

​নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকার গুরুতর অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুইজন গাড়িচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্ত দুই চালককে সাগরিকা শাখা থেকে তাৎক্ষণিকভাবে দামপাড়া (পুল) শাখায় বদলি করা হয়েছে।

​গত সোমবার (১৩ জুলাই) চসিকের সচিবালয় বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা পৃথক দুটি অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মঙ্গলবার সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

​চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত একটি অফিস আদেশে বলা হয়েছে, গাড়িচালক মো. শাহ আলম ও আব্দুল মাবুদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সিটি মেয়র তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। এই নির্দেশনার আলোকে, চসিকের অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সচিব বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে অনুরোধ করা হয়েছে।

​এদিকে, একই দিনে চসিকের উপসচিব স্বাক্ষরিত অন্য একটি অফিস আদেশে জানানো হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রকৌশল বিভাগ, যান্ত্রিক শাখার ওই দুই চালককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্ব-বেতনে দামপাড়ায় (পুল) সংযুক্ত করা হয়েছে। তাদেরকে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড