ঢাকা | বঙ্গাব্দ

অবৈধ সম্পদের পাহাড়: ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত সম্রাট

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
অবৈধ সম্পদের পাহাড়: ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত সম্রাট ছবির ক্যাপশন: ইসমাইল চৌধুরী সম্রাট সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ
ad728
নিজস্ব প্রতিবেদক 

​ক্যাসিনো কাণ্ডে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের সাম্রাজ্যের পতন হলো আদালতের রায়ে। অবৈধ সম্পদ অর্জনের দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক এই সভাপতিকে পৃথক দুই ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ২৫ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
​রায়ে উল্লেখ করা হয়েছে সম্রাটের একটি ধারার সাজা শেষ হওয়ার পর অন্য ধারার সাজা শুরু হবে। কারাদণ্ডের পাশাপাশি তাকে দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
​২০১৯ সালের ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ১৭ জুলাই আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
​মামলাটিতে ২১ জন সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গত ৯ ফেব্রুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আজকের দিনটি রায়ের জন্য নির্ধারিত ছিল। ২০১৯ সালে দেশব্যাপী ক্যাসিনোবিরোধী অভিযানের সময় সম্রাটের গ্রেপ্তার হওয়া ছিল সেই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজকের এই রায়ের মাধ্যমে তার বিরুদ্ধে আনা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলো।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার