ঢাকা | বঙ্গাব্দ

অভিযোগ, তদন্ত দায় সার পুলিশ তালা ও গ্রীল কেটে চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
অভিযোগ, তদন্ত দায় সার পুলিশ তালা ও গ্রীল কেটে চুরি ছবির ক্যাপশন: অভিযোগ, তদন্ত দায় সার পুলিশ তালা ও গ্রীল কেটে চুরি
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালী ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার  প্রতিদিন কোথাও না কোথাও সংঘবদ্ধ চোরের দল হানা দিচ্ছে। মসজিদ মাদ্রাসা মাজার  মন্দির গীর্জার স্কুল কলেজ দোকানপাট ঘরবাড়ি, অটোরিকশা, সিএনজি কোন কিছুই বাদ যাচ্ছে না চোরের হাত থেকে। চোরের পর সব ভুক্তভোগী পুলিশ হয়োনির ভয়ে অভিযোগ করে না। যে গুটি কয়েকজন অভিযোগ করেছে তা তদন্তে পর্যন্ত ফলাফল। এক কথায় বোয়ালখালীবাসী চোর অতিষ্ঠ হয়ে উঠছে যে কোন সময় ঘটতে পারে বড় দূঘর্টনা ভুক্তভোগী চোরে অতিষ্ঠ হয়ে আইন তাদের হাতে তুলো নিতে পিছ পা হবে না।  উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সারোয়াতলী তালুকদার বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলিং ফ্যান, টেবিল ফ্যান, রান্নার সামগ্রী, ক্রোকারিজ, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাড়ির মালিক পরিবারের সদস্য আরজুমান আরা বেগম, যিনি চট্টগ্রামের পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, সারোয়াতলী তালুকদার বাড়ির ওই বাড়িতে পরিবারের কোনো সদস্য নিয়মিত বসবাস করেন না। পরিবারের সদস্যরা ঈদ, সরকারি ছুটি ও বিভিন্ন বিশেষ উপলক্ষে গ্রামের বাড়িতে অবস্থান করেন। অন্য সময় বাড়িটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে।

পরিবারের অভিযোগ, অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ৫টি সিলিং ফ্যান, ১টি টেবিল ফ্যান, বিভিন্ন ধরনের ডেকচি ও রান্নার সামগ্রী, ক্রোকারিজ, প্রেশার কুকার, ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক্যাল হোল্ডার, বাল্ব, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলাসহ ঘরের অন্যান্য ব্যবহার্য সামগ্রী।

বাড়িটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকায় ঠিক কবে বা কখন চুরির ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন, প্রয়োজনীয় তদন্ত ও আলামত সংগ্রহের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোয়ালখালী থানার কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

পুলিশের তদন্তের পর চুরির ঘটনার প্রকৃত সময়, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং চুরি যাওয়া মালামালের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ