ঢাকা | বঙ্গাব্দ

অসহায় পরিবারকে ঢেউটিন ও রোগীদের আর্থিক সহায়তা দিল দীঘিনালা জোন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
অসহায় পরিবারকে ঢেউটিন ও রোগীদের আর্থিক সহায়তা দিল দীঘিনালা জোন ছবির ক্যাপশন: অসহায় পরিবারকে ঢেউটিন ও রোগীদের আর্থিক সহায়তা দিল দীঘিনালা জোন
ad728
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় মানবিক সহায়তার অংশ হিসেবে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঢেউটিন এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোন।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টা ৪ ইস্ট বেঙ্গল (৪ ইবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন এর উপস্থিতিতে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এসময় দীঘিনালা জোনের সাব-জোন কমান্ডার মেজর তৌকির আহমেদ, জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী উপস্থিত ছিলেন।

সহায়তার অংশ হিসেবে ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা এবং দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় চাল, আটা, চিনি, তেল ও ডালসহ বিভিন্ন রেশন সামগ্রী প্রদান করা হয়।

এছাড়া চিকিৎসা সহায়তা হিসেবে মো. বাচ্চু মিয়াকে ৫ হাজার টাকা এবং ক্রিস ত্রিপুরাকে ৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছা. জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের বসতঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়।

দীঘিনালা জোন সূত্র জানায়, পার্বত্য অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ