ঢাকা | বঙ্গাব্দ

আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুম‌তি ইরানের

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুম‌তি ইরানের ছবির ক্যাপশন: হরমুজ প্রণালি পার হওয়ার অনুম‌তি ইরানের
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
হরমুজ প্রণালি দি‌য়ে আটকেপড়া বাংলাদেশের ছয়টি জাহাজ পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।

 

বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।

 

ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ছয়টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান।

 

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব জাহাজ হরমুজ প্রণালী পার হতে দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। এ প্রেক্ষিতে ইরানের নিরাপত্তা কাউন্সিল এসব জাহাজ চলাচলে অনুমতি দেয়।

 

তিনি আরও বলেন, বাংলাদেশে জ্বালানি সংকট ঘিরে উদ্ভুত পরিস্থিতি লক্ষ্য করছে ইরান। বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে যেন জ্বালানি সংকটে না পড়ে, সে দিকে ইরানের নজর রয়েছে। সে প্রেক্ষিতে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল অব্যাহত রাখবে ইরান।

ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি ইতোমধ্যেই বাংলাদেশে ফেরত এসেছেন। আরও যারা বাংলাদেশি সেখানে আছেন, তারা যদি আসতে চান, তাহলে ইরান সব ধরনের সহায়তা দেবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী

মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী