ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় বন্যার পানিতে নিহত শিশুর পরিবারকে জামায়াত আমীরের অনুদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
আনোয়ারায় বন্যার পানিতে নিহত শিশুর পরিবারকে জামায়াত আমীরের অনুদান ছবির ক্যাপশন: আনোয়ারায় বন্যার পানিতে নিহত শিশুর পরিবারকে জামায়াত আমীরের অনুদান
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতাঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভারী বৃষ্টিজনিত বন্যায় নিহত শিশু মো. ইশতিয়াকের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে নিহত শিশুর বাবা মো. ইদ্রিসের হাতে অনুদানের অর্থ তুলে দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

অনুদান প্রদানকালে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। নিহত শিশুর পরিবারের এই শোক কোনো অনুদানের মাধ্যমে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর কাছে শিশুটির মাগফিরাত এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করছি।

উল্লেখ্য, গত ৯ জুলাই দুপুরে আনোয়ারা উপজেলার ৫ নম্বর বুরুমচড়া ইউনিয়নের নলদিয়া ৪ নম্বর ওয়ার্ডের হাসান সর্দ্দারপাড়া এলাকায় অতিরিক্ত বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে মো. ইশতিয়াক (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত ইশতিয়াক ওই এলাকার মো. ইদ্রিসের ছেলে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত