ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ৬৩ বছরের নুর মোহাম্মদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
আনোয়ারায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ৬৩ বছরের নুর মোহাম্মদ ছবির ক্যাপশন: আনোয়ারায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ৬৩ বছরের নুর মোহাম্মদ
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাড়ি থেকে চাতরী চৌমুহনীর উদ্দেশ্যে বের হওয়ার পর নুর মোহাম্মদ (৬৩) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার পূর্ব গুয়াপঞ্চক এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

নিখোঁজ নুর মোহাম্মদের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী এলাকায়। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে সাদা পাঞ্জাবি ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন।

কোনো সহৃদয় ব্যক্তি নুর মোহাম্মদকে কোথাও দেখে থাকলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৮৩৮৫৫৫৬৪১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ