আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলায় ১ নম্বর বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফরিদ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে র্যালিটি আনোয়ারা প্রান্তের টানেল এলাকা থেকে শুরু হয়ে শশী কমিটির সেন্টারের সামনে উপজেলা বিএনপির আয়োজিত গণমিছিলে গিয়ে মিলিত হয়।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
ফরিদ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ ১ নং বৈরাগ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় পতাকা ও ব্যানার নিয়ে র্যালিতে অংশ নেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট