ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় মাদক সেবনের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের হানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
আনোয়ারায় মাদক সেবনের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের হানা ছবির ক্যাপশন: আনোয়ারায় মাদক সেবনের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের হানা
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ ও ইয়াবা সেবনের দায়ে তিন ব্যক্তিকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার কালাবিবির দিঘী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খ সার্কেল, জেলা কার্যালয়, চট্টগ্রামের উপপরিদর্শক রুপন কান্তি পাল।

অভিযানকালে মৃদুল সর্দার (৬০), বাপ্পা সর্দার (২১) ও মো. মিয়া (২৮) নামে তিন ব্যক্তিকে ঘটনাস্থলে চোলাই মদ ও ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে মৃদুল সর্দারকে ১৫ দিন, বাপ্পা সর্দারকে ৬০ দিন এবং মো. মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান - মোবাইল কোর্টের অভিযান ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড
দেওয়া হয়েছে।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর