ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আব্দুল করিম অবশেষে পুলিশের জালে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2026 ইং
আনোয়ারায় ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আব্দুল করিম অবশেষে পুলিশের জালে ছবির ক্যাপশন: পলাতক আব্দুল করিম অবশেষে পুলিশের জালে
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তঃজেলা গরু চুরি, ডাকাতি ও মাদক মামলার ৯টি চাঞ্চল্যকর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল করিম (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কৈনপুরা এলাকা থেকে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই শিমুল চন্দ্র দাস ও এএসআই মো. নুরুল আফছার।

গ্রেপ্তার আব্দুল করিম উপজেলার চাতুরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে আনোয়ারা থানাসহ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা, কুমিল্লার চান্দিনা উপজেলা, চট্টগ্রামের মীরসরাই উপজেলা ও ফটিকছড়ি উপজেলা এবং নগরীর কর্ণফুলি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, একজন চিহ্নিত গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন