ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারা-কর্ণফুলীতে এনডিএম প্রার্থীর পক্ষে সিংহ প্রতীকের ধারাবাহিক গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
আনোয়ারা-কর্ণফুলীতে এনডিএম প্রার্থীর পক্ষে সিংহ প্রতীকের ধারাবাহিক গণসংযোগ ছবির ক্যাপশন: সিংহ প্রতীকের ধারাবাহিক গণসংযোগ
ad728
জে.এম জাবেদ- আনোয়ারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–১৩ (কর্ণফুলী–আনোয়ারা) আসনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সিংহ প্রতীকের প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরীর পক্ষে ধারাবাহিক ও বিস্তৃত গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়েছে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, লিফলেট বিতরণ এবং সিংহ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এনডিএমের রাজনৈতিক দর্শন ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়। এ কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন প্রার্থীর সহধর্মিণী আরজু বেগম চৌধুরী এবং মেজ ভাই মো. ওমর ফারুক।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বোর্ড বাজার, ডাঙার চর, ডায়মন্ড সিমেন্ট এলাকা, ইছানগর, ইছানগর বাজার ও পুরাতন ব্রিজ ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ চালান মো. ওমর ফারুক। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও কর্মসংস্থানের বিষয়ে এনডিএমের অবস্থান তুলে ধরেন।

অন্যদিকে একই সময়ে আনোয়ারা উপজেলায় প্রার্থীর সহধর্মিণী আরজু বেগম চৌধুরীর নেতৃত্বে সিংহরা, বোয়ালগাঁওসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ চালানো হয়। লিফলেট হাতে তিনি ভোটারদের কাছে সিংহ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন এবং পরিচ্ছন্ন ও জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দলীয় নেতারা জানান, নির্বাচনের আগ পর্যন্ত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও জনসম্পৃক্ত এ ধরনের কর্মসূচি আরও জোরদার করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন