ঢাকা | বঙ্গাব্দ

আমদানি থেকে মুক্তি পেতে উৎপাদমুখী ব্যবসার বিকল্প নাই: ডা. আনোয়ারুল আজিম

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
আমদানি থেকে মুক্তি পেতে উৎপাদমুখী ব্যবসার বিকল্প নাই:  ডা. আনোয়ারুল আজিম ছবির ক্যাপশন: ডা. আনোয়ারুল আজিম
ad728
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান  ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম বলেছেন, আইবিডব্লিউএফ শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনমুখী ব্যবসায় ধাবিত করে সৎ ব্যবসায়ী তৈরি করবে, যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। এক্ষেত্রে আমদানিমুখী ব্যবসা থেকে মুক্তি পেতে উৎপাদনমুখী ব্যবসার বিকল্প নাই। এ সংগঠন দেশে মানসম্মত পণ্য উৎপাদন করে আন্ত:দেশীয় ব্যবসা আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্প্রসারণের কার্যকর ভূমিকা রাখছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে   আইবিডাব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার এমসি কমিটির সাথে মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


সভায় বিশেষ অতিথি ছিলেন আইবিডব্লিউএফ চট্টগ্রাম  জোনের সহসভাপতি শিল্পপতি হুমায়ুন কবির পাটোয়ারী ও সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিন ও সদস্য আজিজুল হক।

অনুষ্ঠান ও সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, এ সংগঠন ব্যবসায়ীদের সংঘবদ্ধ করে ব্যবসা সম্প্রসারণ, উৎপাদিত কৃষিজ পণ্য বাজারজাতকরণ, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কার্যকরী ভূমিকার পাশাপাশি যুবকদের অল্প পুঁজিতে ব্যবসায় বিনিয়োগে উৎসাহিত করছে। 

সংগঠনের দক্ষিণ জেলার সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন
দক্ষিণ জেলার সহসভাপতি আবুল কালাম আজাদ চৌধুরী, ফরিদ উদ্দিন, সহ সেক্রেটারী দিদারুল আলম, আলী নেওয়াজ চৌধুরী ইরান, এস এম কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. ৃমহিউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান,  অর্থ সম্পাদক কাজী জসীমউদ্দীন, কার্যকরী কমিটির সদস্য মো. জুনায়েদ,  আজগর আলী, মো. হাসান, নুরুল ইসলাম রাজা, ইয়াসিন মোসাদ্দেক চৌধুরী,  ইঞ্জিনিয়ার ইমতিয়াজ, শেখ  কামাল,  কর্ণফুলী উপজেলা সভাপতি মুহাম্মদ ইলিয়াস ও বোয়ালখালী উপজেলা সভাপতি নওরিন ওসমান চৌধুরী প্রমুখ। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড