ঢাকা | বঙ্গাব্দ

ইয়াবা ও ধারালো অস্ত্রসহ পিচ্চি জাহিদ গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
ইয়াবা ও ধারালো অস্ত্রসহ পিচ্চি জাহিদ গ্রেপ্তার ছবির ক্যাপশন: পিচ্চি জাহিদ গ্রেপ্তার
ad728
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইয়াবা ও ধারালো অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্থানীয় অস্ত্র ব্যবসায়ী জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে (৩৫) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তার পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে মেজর মো. ফারহান ফুয়াদের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে পিচ্চি জাহিদের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে বর্তমানে দুটি হত্যা মামলা ও দুটি মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে বলে জান গেছে।

অভিযানকালে বাজালিয়া আর্মি ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি, ওয়ারেন্ট অফিসার  মো. ফজলুল হকসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি বলেন, গ্রেপ্তার পিচ্চি জাহিদকে উদ্ধার করা ইয়াবা ও ধারালো অস্ত্রসহ সাতকানিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র এবং মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে