ঢাকা | বঙ্গাব্দ

ইয়াবার চালান মিললো অটোরিকশার সিটের নিচে, মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
ইয়াবার চালান মিললো অটোরিকশার সিটের নিচে, মাদক কারবারি আটক ছবির ক্যাপশন: ইয়াবার চালান মিললো অটোরিকশার সিটের নিচে, মাদক কারবারি আটক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম নগরের চকবাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় চার হাজার ইয়াবার একটি চালান জব্দ করেছে র‌্যাব। সেই সঙ্গে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) র‍্যাব-৭ চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটক ব্যক্তির নাম মো. সেলিম (৩৮)। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, অটোরিকশায় করে আন্দারকিল্লা থেকে নবাব সিরাজদ্দৌলা রোড হয়ে বহদ্দারহাটের দিকে ইয়াবার একটি চালান যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল নবাব সিরাজদ্দৌলা রোডে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যানবাহনে তল্লাশি শুরু করে।
একপর্যায়ে সন্দেহজনক একটি অটোরিকশা থামিয়ে চালক সেলিমকে আটক করা হয়। পরে রিকশাটিতে তল্লাশি চালিয়ে যাত্রী সিটের পেছনে বিশেষ কৌশলে রাখা একটি লাল রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। সেখান থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় তিন হাজার ৯২০টি ইয়াবা জব্দ করা হয়।
র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটক সেলিমকে জব্দ করা মাদকদ্রব্যসহ চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু