ঢাকা | বঙ্গাব্দ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্ধন লিও ক্লাবের খাবার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্ধন লিও ক্লাবের খাবার বিতরণ ছবির ক্যাপশন: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্ধন লিও ক্লাবের খাবার বিতরণ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে সিলিমপুর সিডিএ হযরত উমরা (রা.) মডেল মাদরাসায় রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এসময় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের পৃষ্ঠপোষকতায় লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে শুক্রবার (২৮ আগস্ট) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন লায়ন আদনান চৌধুরী। লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য সাবেক সভাপতি লায়ন আবুল খায়ের। অন্যদের মধ্যে মাদরাসার শিক্ষক মাওলানা রবিউল হোসেন, বন্ধন লিও ক্লাবের এমরান হোসেন রাফি, সজিব হোসেন, আব্দুল কাদের, ইরফান, আজিজ, অয়ন, আবিদ ও নুরজামান উপস্থিত ছিলেন।
এসময় লায়ন আবুল খায়ের বলেন, শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি ও মনোযোগ বাড়াতে বন্ধন লিও ক্লাব বিভিন্ন সময়ে এ ধরনের আয়োজন করে থাকে। রবিউল আওয়াল মাসের শিক্ষা, আদর্শ ও দর্শন শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। হামদ, নাত ও কেরাতের প্রতি আরও বেশি মনোযোগ সৃষ্টিতে এই প্রতিযোগিতা কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার এবং মাদরাসার সব শিক্ষার্থীকে মিষ্টি ও চকলেট দিয়ে উৎসাহ দেওয়া হয়। পরে শিক্ষক মাওলানা রবিউল হোসেন বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ঈদে মিলাদুন্নবীর উসিলায় বাংলাদেশ তথা বিশ্ব উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা