মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্রগ্ৰাম প্রতিনিধি
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) গঠন নীতিমালা ২০২৬ অনুসরণ করে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমায় উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বিদ্যালয়ের দক্ষ ও গতিশীল পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আগ্রহী প্রার্থীরা। বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজ ৯ই মে শনিবার বিদ্যালয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অভিভাবকরা।
নীতিমালা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি শক্তিশালী ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এই নির্বাচনী প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। মনোনয়ন ফরম সংগ্রহকারী অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে যে, সকলের সহযোগিতায় নতুন কমিটি গঠনের মাধ্যমে উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও বেগবান হবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট