ঢাকা | বঙ্গাব্দ

উদ্ধার করা কুকিচিন আর্মির ৩১ হাজার ৬৭৫ পিস পোশাকে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
উদ্ধার করা কুকিচিন আর্মির ৩১ হাজার ৬৭৫ পিস পোশাকে আগুন ছবির ক্যাপশন: উদ্ধার করা কুকিচিন আর্মির ৩১ হাজার ৬৭৫ পিস পোশাকে আগুন
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার একটি সন্ত্রাসবিরোধী মামলায় জব্দ করা বিপুল পরিমাণ পোশাক আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে
বুধবার (৬ মে) মনসুরাবাদ পুলিশ লাইনসে পোশাকে আগুন দেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা জানান, তদন্তে এসব পোশাক পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিচিন আর্মির জন্য প্রস্তুত করা হয়েছিল বলে প্রতীয়মান হওয়ায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, বায়েজিদ বোস্তামী থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার তদন্ত চলাকালে মোট ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক জব্দ করা হয়। দীর্ঘদিন এসব আলামত সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি এবং স্থানসংকুলান সমস্যা দেখা দেওয়ায় তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। 
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি পর্যালোচনা করে ১০০ পিস পোশাক নমুনা হিসেবে সংরক্ষণের নির্দেশ দেন। পাশাপাশি অবশিষ্ট ৩১ হাজার ৬৭৫ পিস পোশাক যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করার আদেশ দেওয়া হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশীদ জানান,বিপুল পরিমাণ এই ধরনের আলামত দীর্ঘদিন সংরক্ষণে অপব্যবহারের ঝুঁকি থাকে। তাই আদালতের নির্দেশে সময়মতো ধ্বংসের মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো হয়েছে। 

তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে পরিবেশসম্মত উপায়ে এসব আলামত ধ্বংস করা হয়েছে। সংরক্ষিত নমুনাগুলো সিলগালা করে আদালতের মালখানায় জমা রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন