মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাস্থ দেড় শতাধিক আঞ্চলিক পূজা মন্দিরের প্রতিনিধিদের সাথে চট্টগ্রাম ১৪ আসনের নবনির্বাচিত এমপি'র মতবিনিময় সভা গতকাল ২৫ মার্চ রাত ৮ ঘটিকায় এমপি'র নিজ বাসবভনে অনুষ্ঠিত হয়। এতে চন্দনাইশ পূজা পরিষদের সাবেক সভাপতি ও বতর্মান সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বলরাম চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। পূজা পরিষদ যুগ্ম আহ্বায়ক বাবু দাশ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ হাসেম রাজু, মোঃ সাহেদ, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল, পুজা পরিষদ আহ্বায়ক উৎপল রক্ষিত, শিক্ষাবিদ ড. বিপ্লব গাঙ্গুলী, সাবেক সাধারণ সম্পাদক সমীরণ দাশ তপন, বিষ্ণুযশা চক্রবর্তী, অমিতাভ চৌধুরী টিটো, যুগ্ম আহ্বায়ক তপন চক্রবর্তী, সাবেক সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্তী, পসদস্য সচিব রুপক ঘোষ, সন্তোষ দাশগুপ্ত, নারায়ন চক্রবর্তী, অজিত ব্যানার্জী, বাবলা ধর, মাষ্টার সুলাল মিত্র, খগেন্দ্র নাথ, সুবল দেব, ডাঃ প্রদীপ, ডাঃ সঞ্জয় সিকদার, অধ্যাপক সঞ্জয় দে বাপ্পা, পলাশ দেব, জুয়েল শীল, শিমুল পাল, সুনিল দে, অজয় দত্ত, আষীষ চন্দ্র দে, সুভাষ দাশ, সুজন সরকার, বিভাষ বিশ্বাস, সুমন দে, শ্রীকান্ত বৈদ্য, পলাশ দে, অসিম চক্রবর্তী, অরুন কান্তি দেব, রঞ্জিত দেব, সুদীপ্ত সিকদার, নরেশ গাঙ্গুলী, দয়াল শীল, যীশু শীল প্রমুখ এবং চন্দনাইশ পূজা উদযাপন পরিষদ, পৌরসভা/ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও আঞ্চলিক মন্দির কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ এমপি সনাতনী সমাজের সবাইকে বাসন্তী পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে কোন দুষ্কৃতিকারী সনাতনী সমাজের ক্ষতি করতে না পারে এবং প্রতিটি সনাতনী পাড়া মহল্লার সমন্বয়ে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে যাতে সরকারি অনুদন এই কমিটির মাধ্যমে বন্টন করতে সুবিধা হয় এবং সনাতনী সমাজের যাবতীয় সমস্যা সামাধানে দ্রুত কার্যকরী ভুমিকা রাখা যায়। তিনি আরো বলেন সবাই ঐক্যবদ্ধ থাকলে সবার অধিকার সুনিশ্চিত করা যায়।

দৈনিক চট্টগ্রামপোস্ট