ঢাকা | বঙ্গাব্দ

এলপি গ্যাসের আমদানি সন্তোষজনক, নির্ধারিত দামে বিক্রির নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
এলপি গ্যাসের আমদানি সন্তোষজনক, নির্ধারিত দামে বিক্রির নির্দেশ ছবির ক্যাপশন: এলপি গ্যাসের আমদানি সন্তোষজনক, নির্ধারিত দামে বিক্রির নির্দেশ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) লোয়াব সভাপতি আমিরুল হক স্বাক্ষরিত এক চিঠিতে খুচরা বিক্রেতাসহ ডিলার, পরিবেশকদের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।
 
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা হয়। এতে মন্ত্রণালয় এবং লোয়াব নেতাদের মধ্যে এলপিজি সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় দেশের এলপিজি আমদানির বর্তমান চিত্র তুলে ধরে জানানো হয়, বর্তমানে আমদানির পরিমাণ অত্যন্ত সন্তোষজনক। গত সেপ্টেম্বর মাসে এক লাখ ৫৬ হাজার টন এলপিজি আমদানি করা হয়েছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট। আগের আগস্ট মাসেও দেশে এক লাখ ৫৮ হাজার টন এলপিজি আমদানি করা হয়েছিল।
তবে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কোনো কোনো অপারেটর, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতা বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি করছে। কেউ কেউ নিয়মবহির্ভূতভাবে মজুত করছে।
 
চিঠিতে বলা হয়, অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী সরকার যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এছাড়া গত ৩০ সেপ্টেম্বর এক অনলাইন সভায় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী জেলা প্রশাসকদের এ ব্যাপারে বাজার মনিটর করার কঠোর নির্দেশ দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
 
ভোক্তা অধিকার সুরক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে লোয়াবের পক্ষ থেকে সব সদস্য কোম্পানি, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের অবিলম্বে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার জোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংগঠনটি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর