ঢাকা | বঙ্গাব্দ

এসএসসিতে চট্টগ্রাম বোর্ডের ৮ বিদ্যালয়ের সবাই ফেল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
এসএসসিতে চট্টগ্রাম বোর্ডের ৮ বিদ্যালয়ের সবাই ফেল ছবির ক্যাপশন: এসএসসিতে চট্টগ্রাম বোর্ডের ৮ বিদ্যালয়ের সবাই ফেল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় আট বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর চট্টগ্রাম বোর্ডে এমন বিদ্যালয়ের সংখ্যা ছিল একটি।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল প্রকাশের সময় এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৩০ হাজার ৬৮২ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল এক লাখ ৩০ হাজার ২১৯ জন। পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৭৬ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬০ দশমিক শূন্য ৩ শতাংশ। গতবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি ছিল।

বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম মহানগরে এবার পাসের হার ৭৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৮১ দশমিক শূন্য ৩ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় এবার পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ। গত বছর ছিল ৭১ দশমিক ২৯ শতাংশ।
বোর্ডের অধীন অন্য চার জেলাতেও এবার পাসের হার কমেছে। কক্সবাজারে এবার পাসের হার ৫৭ দশমিক ৩ শতাংশ, গত বছর ছিল ৭০ দশমিক ৭৬ শতাংশ। রাঙামাটিতে এবার ৪১ দশমিক ১৭ শতাংশ, গত বছর ছিল ৫৬ দশমিক ৫৫ শতাংশ।

খাগড়াছড়িতে এবার পাসের হার ৩৪ দশমিক ৯৯ শতাংশ, যা গত বছরের ৬০ দশমিক ৭৭ শতাংশের তুলনায় অনেক কম। বান্দরবানে এবার পাসের হার ৪৭ দশমিক ৮৮ শতাংশ, গত বছর ছিল ৬৩ দশমিক ১২ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৭৯ শতাংশ।

বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও এবার অবনতি দেখা গেছে। শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা এবার ২১টি। গত বছর এ সংখ্যা ছিল ৩৩টি।
এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৯৮ জন। গত বছর এ সংখ্যা ছিল ১১ হাজার ৮৪৩ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর