ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারে যুবদলের ২ কর্মীকে গুলি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
কক্সবাজারে যুবদলের ২ কর্মীকে গুলি ছবির ক্যাপশন: যুবদলের ২ কর্মীকে গুলি
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

কক্সবাজার শহরের বাইপাস সড়কে যুবদলের দুই কর্মীকে গুলি করেছেন দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বাইপাস সড়কের উত্তরণ আবাসিক এলাকায় মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা গুলি করে সেখান থেকে পালিয়ে যান।

গুলিবিদ্ধরা হলেন: শহরের লারপাড়া এলাকার সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)।

কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল জানান, দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠান চিকিৎসক।

তিনি আরও জানান, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডা জেরে হত্যা করা হয়েছিল। হত্যায় জড়িতরা সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত, তারা সাইফুলের ওপর গুলির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, গুলির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ