ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারের শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
কক্সবাজারের শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী ছবির ক্যাপশন: নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যালয় থেকে শিক্ষা সফরে গিয়ে এক ছাত্রী পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে কক্সবাজারে এ ঘটনা ঘটে। 

পালিয়ে যাওয়া ওই শিক্ষার্থীর নাম
নিখোঁজ ছাত্রী পূজা দাশ (১৬)। সে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও  মায়ানী ইউনিয়নের মনু ভূইয়াপাড়া এলাকার অপু দাশের মেয়ে। 

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে আবুতোরাব উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ১৫০ জন শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারী মিলিয়ে মোট ১৭৫ জন তিনটি বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।
পরদিন সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কক্সবাজার থেকে ফেরার উদ্দেশ্যে শিক্ষার্থীদের বাসে উঠতে নির্দেশনা দেওয়া হয়। এ সময় তিনটি বাসে উঠার পর দেখা যায় ৪–৫ জন শিক্ষার্থী অনুপস্থিত। পরে তাদের খুঁজে এনে বাসে তোলা হয়। তবে সবশেষে পূজা দাশ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পাওয়া যায়নি। তাকে না পেয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে অবহিত করা হয় এবং সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এরপর ওই শিক্ষার্থীকে ছাড়াই শিক্ষা সফরের দলটি মিরসরাইয়ে ফিরে আসে।

শিক্ষার্থীর বাবা অপু দাশ বলেন, আমরা অশিক্ষিত মানুষ। স্কুল কর্তৃপক্ষ আমার মেয়েকে পিকনিকে কক্সবাজারে নিয়ে গেছে। এত দূরের সফরে এত শিক্ষার্থী নিয়ে গেলেও প্রধান শিক্ষক যাননি। এখন পর্যন্ত মেয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সহকারী শিক্ষক রতন বাবু

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল