ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের ছয় শিক্ষার্থী পেলেন কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের বৃত্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের ছয় শিক্ষার্থী পেলেন কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের বৃত্তি ছবির ক্যাপশন: কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের ছয় শিক্ষার্থী পেলেন কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের বৃত্তি
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আবদুল জলিল চৌধুরী কলেজের ছয় মেধাবী শিক্ষার্থী কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের (সিবিইটি) বৃত্তি অর্জন করেছেন। শিক্ষার্থীদের মেধা ও শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে তাঁদের এ বৃত্তি দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) কলেজ মিলনায়তনে আয়োজিত ‘সিবিইটি বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ বৃত্তিপ্রাপ্ত ছয় শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন অতিথি ও কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট এস এম ফোরকান। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম আকতার চৌধুরী।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। তাঁরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিষ্ঠা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক এইচ এম আবু ওবায়দা ও সহকারী অধ্যাপক নাজমা বেগম। তাঁরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক নাজমুল হক। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ