ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে জাতীয় যুব দিবস উদযাপন, চেক ও সনদ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
কর্ণফুলীতে জাতীয় যুব দিবস উদযাপন, চেক ও সনদ বিতরণ ছবির ক্যাপশন: কর্ণফুলীতে জাতীয় যুব দিবস উদযাপন, চেক ও সনদ বিতরণ
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রামের কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, আত্মকর্মসংস্থানের জন্য উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ, র‍্যালি ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) কর্ণফুলী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আমিরুল মোস্তফা, কর্ণফুলী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন যুব কাউন্সিলর এস এম মো. রিদুয়ান, সফল আত্মকর্মী ফারজানা আক্তার মুক্তা ও যুব সংগঠক তারেক সালাম।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচির শেষ পর্বে উপজেলা অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। পরে প্রশিক্ষণ সম্পন্নকারী যুবক-যুবতীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

এ সময় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন