ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত, ছেলে আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2026 ইং
কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত, ছেলে আহত ছবির ক্যাপশন: কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত, ছেলে আহত
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকার প্রথম সিঁড়ি সংলগ্ন সড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং তার ছেলে আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সকাল ৮টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম দুর্গাপদ মল্লিক (৭৫)। তিনি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরায় উত্তরপাড়া মল্লিক বাড়ির মৃত নগেন্দ্র মল্লিকের ছেলে। আহত বিধান মল্লিক (৪৭) নিহতের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই মারা যান। আহত বিধান মল্লিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, সকাল ৮টার দিকে নতুন ব্রিজ থেকে মইজ্জ্যারটেকমুখী একটি পিকআপ, একটি মোটরসাইকেল ও অপর একটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক বিধান মল্লিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্ণফুলী থানার এসআই মাহিন সরওয়ার বলেন, প্রথম সিঁড়ি এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুর্গাপদ মল্লিক নিহত হয়েছেন। আহত বিধান মল্লিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহতকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন