ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
কর্ণফুলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কর্ণফুলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. নাজনীন সুলতানা।

বক্তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও মাতৃদুগ্ধ পানের বিকল্প নেই। এ বিষয়ে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় নারীর স্বাস্থ্য, মাতৃসেবা, স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, পুষ্টি এবং অন্যান্য স্বাস্থ্যবিষয়ক নানা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা রহমান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার জান্নাতুল শামুয়ার, আলোকিত নারী কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম সাদিয়া, সহ-সভাপতি আর এম রেশমী এবং সংগঠনের সদস্য তাসনিম সুলতানা তারিন ও ফাতেমা আফরোজসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর