ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে সাউথ চট্টগ্রাম হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৩ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
কর্ণফুলীতে সাউথ চট্টগ্রাম হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৩ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: কর্ণফুলীতে সাউথ চট্টগ্রাম হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৩ হাজার টাকা জরিমানা
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করায় সাউথ চট্টগ্রাম হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) এ অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।

অভিযানকালে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে বিধিমালা অনুসরণ না করায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করায় সাউথ চট্টগ্রাম হাসপাতালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি