ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে হাত-মুখ ধুতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
কর্ণফুলীতে হাত-মুখ ধুতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষবর্ষের ছাত্র সাজিদ শাহারিয়ার সানাম (২৪)।
ad728

নিউজ ডেস্ক


হাত ধুতে গিয়ে কাপ্তাইয়ের নদীর স্রোতে মুহূর্তেই তলিয়ে গেলেন চবি শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানাম! সীতার ঘাটের কাছে নেমে তিন ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত উদ্ধার করা হলো তার নিথর দেহ।

​রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নেমে স্রোতের টানে তলিয়ে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষবর্ষের ছাত্র সাজিদ শাহারিয়ার সানাম (২৪)।

​রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পানিতে তলিয়ে যাওয়ার পর স্থানীয় উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের দীর্ঘ ৩ ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান জানান, নদী থেকে সানামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

​নিহত সানাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও বিশ্ববিদ্যলয় প্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য