রেজাউল মোস্তফা | চট্টগ্রাম।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশন (কেকা)র ইফতার মাহফিল ও আলোচনা সভা নগরীর অভিজাত আবাসিক হোটেল আল আকসার রেস্টুরান্ট এ ১৩ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন কেকার সভাপতি মেজর (অব.) প্রফেসর ড. শওকতুল মেহের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি ১৪ কর্নফূলী ব্যাটালিয়নের কমান্ডার ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজর কলিম উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও প্রাক্তন ক্যাডেট আহমেদ সাইফুদ্দিন সাকী, কোরিয়ান ইপিজেডের প্রশাসনিক কর্মকর্তা ও কেকার সিনিয়র সদস্য মন্জুরুল হক। কেকার যুগ্ম সাধারণ সম্পাদক মো মিজানুর রহমান (সজীব) এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কেকার সিনিয়র সহ সভাপতি ও ইফতার মাহফিলের আহবায়ক মোঃ মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল। আরও বক্তব্য রাখেন সহসভাপতি প্রফেসর ড. মহিউদ্দিন চৌধুরী, সহ সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কাদের, সিনিয়র সদস্য আমিরুল হোসাইন ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ অর্থ সম্পাদক তারেকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক এ টি এম কাওসার হাবিব, সহ সমাজ সেবা মো রিয়াজুল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহেবুব আলী,আবসার মিয়া, ফখরুল ইসলাম চৌধুরী, ইফতেখার মাহবুব , সনেট কুমার দে, খাজা মইন উদ্দীন রিগান, সৈয়দ হোসেন বাবু, আব্দুল আজিজ, কাজী আফজাল, নুর উদ্দিন ইলিয়াস, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হামিদ, ক্যাডেট আফরিন প্রমুখ। সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সহ সমাজ সেবা মো রিয়াজুল হক, সহ অর্থ সম্পাদক তারেকুল ইসলাম , তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহেবুব আলী এর সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় ।

দৈনিক চট্টগ্রামপোস্ট