ঢাকা | বঙ্গাব্দ

কারাগারে থেকেই পরীক্ষা দেবেন চবি শিক্ষার্থী তোহা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
কারাগারে থেকেই পরীক্ষা দেবেন চবি শিক্ষার্থী তোহা ছবির ক্যাপশন: কারাগারে থেকেই পরীক্ষা দেবেন চবি শিক্ষার্থী তোহা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফার্মেসি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. ইকরাম ওয়াহিদ তোহাকে কারাগারে বসেই বি.ফার্ম প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৮ অক্টোবর) কারাগার কর্তৃপক্ষের কাছে করা আবেদনের চিঠি থেকে বিষয়টি জানা যায়।
জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। কারাবন্দী অবস্থায় শিক্ষাজীবন অব্যাহত রাখার অংশ হিসেবে পঞ্চম বর্ষের বি.ফার্ম প্রফেশনাল পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণের জন্য আদালতের মাধ্যমে আবেদন করা হয়।

আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গত ৯ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে চিঠি পাঠানো হয়। এতে কারাগারের অভ্যন্তরে তার পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে কারাগারে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা যায়।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় হাটহাজারী মডেল থানা পুলিশ তোহাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও