ঢাকা | বঙ্গাব্দ

কুলির টাকা না দিয়েই পালালেন যাত্রী জানুন ঘটনার আসল সত্য!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2025 ইং
কুলির টাকা না দিয়েই পালালেন যাত্রী জানুন ঘটনার আসল সত্য! ছবির ক্যাপশন: টাকা না দিয়েই পালালেন যাত্রী হতভম্ব কুলি
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক কুলিকে নিয়ে হৃদয়স্পর্শী একটি ভিডিও, যা নেটিজেনদের মধ্যে তৈরি করেছে আলোড়ন। ভিডিওটিতে দেখা যায়— চলন্ত ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে দৌঁড়াচ্ছেন এক কুলি, নাম বাপ্পি। কিছুক্ষণ পরেই তিনি ট্রেনের দিকে চেয়ে বলেন, “আল্লাহ আপনার কড়া বিচার করবেন”— এরপরই দরজার হ্যান্ডেল ছেড়ে দেন। মুহূর্তেই এই দৃশ্যটি ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, ছড়িয়ে পড়ে নানা প্রতিক্রিয়া ও সহানুভূতির ঝড়।

তবে তদন্তে জানা যায়, ভাইরাল এই ঘটনার পেছনে রয়েছে এক ভিন্ন বাস্তবতা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্টেশনে এক যাত্রীকে ট্রেনে উঠতে সাহায্য করেছিলেন কুলি বাপ্পি। যাত্রী শুরুতে তাকে ১০ টাকা দিতে চান, পরে ৫০ টাকায় রাজি হন। কিন্তু বাপ্পি দাবি করেন ২০০ টাকা, কারণ তিনি দূর থেকে দৌড়ে এসে ট্রেন থামিয়ে যাত্রীকে উঠতে সহায়তা করেছিলেন। যাত্রী শেষ পর্যন্ত টাকা দিতে রাজি হলেও, ভাংতি না থাকায় লেনদেন সম্পন্ন হয়নি।

ট্রেন ছাড়ার পর বাপ্পি কিছুদূর পর্যন্ত ট্রেনের সঙ্গে দৌড়ে যান এবং শেষ মুহূর্তে হতাশা প্রকাশ করে বলেন, “ওই যে ৫০ টাকা দিছে, ওইটাই নিছি। বলছি, আল্লাহ আপনারে বিচার করবো। আমি যদি লেজ হইয়া থাকি, তাহলে আমি পামু স্যার।” এই সংলাপই ভিডিওটির আবেগঘন মুহূর্ত হয়ে নেটজগতে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর অনেকেই দিনমজুর কুলি বাপ্পির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। অনেকের মতে, শ্রমের ন্যায্য মূল্য না দেওয়া অন্যায় এবং এটি কেবল মানবিকতার নয়, ন্যায়বিচারেরও প্রশ্ন। তবে অপরদিকে কিছু যাত্রী বলছেন, স্টেশনে কুলিদের নির্দিষ্ট পারিশ্রমিক নির্ধারণ না থাকায় প্রায়ই এ ধরনের বিরোধ দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ, স্টেশন এলাকায় কুলিদের একটি সিন্ডিকেটও সক্রিয় রয়েছে, যারা অনেক সময় যাত্রীদের মালপত্র জোর করে বহন করে এবং অতিরিক্ত ভাড়া দাবি করে হয়রানি করে থাকে। ফলে একদিকে যেমন কিছু কুলি প্রকৃত কষ্টভোগী, অন্যদিকে এ ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলাও স্টেশনের পরিবেশকে জটিল করে তুলছে।

সবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন— “পরিশ্রমের সঠিক মূল্য দেওয়া শুধু সহানুভূতি নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।”


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক