ঢাকা | বঙ্গাব্দ

কৃষকের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
কৃষকের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে ছবির ক্যাপশন: হাটহাজারীতে রবি মৌসুমে কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ
ad728
মোঃ একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেছেন, “কৃষি উন্নয়নের জন্য কৃষকের সঙ্গে প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের আন্তরিক সম্পর্ক গড়ে তোলা জরুরি। আন্তরিকতা না থাকলে দূরত্ব থেকেই যাবে। একসঙ্গে কাজ না করলে কৃষিতে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “কৃষক ভাইদের কিটনাশক নির্ভরতা কমিয়ে বিষমুক্ত খাদ্য উৎপাদনের দিকে যেতে হবে। উৎপাদনে জৈব সার ব্যবহারে কৃষকরা উৎসাহী হলে মাটির উর্বরতা বজায় থাকবে।”
বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা কৃষি কনফারেন্স রুমে ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌর এলাকার ৭২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইউএনও আরও জানান, “প্রয়োজনে প্রতিটি ইউনিয়নে কৃষকদের চাহিদা অনুযায়ী উপজেলা প্রশাসন থেকে অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে।”
উপস্থাপনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাসান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলি, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া এবং হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবুল বাশার।
স্বাগত বক্তব্য দেন কৃষি উদ্যোক্তা ও হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন।
সাংবাদিকদের মধ্যে  খোরশেদ আলম শিমুল, মোঃ একরামুল হক, সুমন পল্লব, মো. আলাউদ্দিন ও আবু নোমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে উপজেলা কৃষি অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাটহাজারী

অনুষ্ঠানে কৃষকদের মাঝে রবি ফসলের বীজ ও প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ