ঢাকা | বঙ্গাব্দ

কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাই সরঞ্জাম জব্দ, আটক ১৮

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাই সরঞ্জাম জব্দ, আটক ১৮ ছবির ক্যাপশন: কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাই সরঞ্জাম জব্দ
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামে পৃথক দুই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট ও চোরাই জাহাজের সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার ও চোরাকারবারির সঙ্গে জড়িত ১৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার (৬ জুন) রাতে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপের নিকটবর্তী বহির্নোঙর সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক একটি বোটে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ২৮০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
একই দিন রাত ৯টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে কোস্ট গার্ডের আরেকটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বোটে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইভাবে সংগ্রহ করা প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ১০ টন ওয়্যার রোপ, ২ টন বার্থিং হাউজার এবং একটি বাল্কহেড উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ হওয়া আলামত, পাচারকাজে ব্যবহৃত বোট ও বাল্কহেড এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু