দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ মোঃ আরিফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার আরিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের শান্তিপুর চার রাস্তার মোড়ের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ আরিফ হোসেন দক্ষিণ উপজেলার মিলনপুর পাবলাখালী এলাকার মোঃ আব্দুর রশিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শান্তিপুর চার রাস্তার মোড়ে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে দীঘিনালা থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি সাদা বাজারের ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, গ্রেফতার আরিফকে এলাকায় ‘মাদক সম্রাট আরিফ’ নামে পরিচিত বলে দাবি করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকের ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট