ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইউপিডিএফের সংগঠক ঝিমিত চাকমা গুলিবিদ্ধ অবস্থায় আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
খাগড়াছড়িতে  ইউপিডিএফের সংগঠক ঝিমিত চাকমা গুলিবিদ্ধ অবস্থায় আটক ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে ইউপিডিএফের সংগঠক ঝিমিত চাকমা গুলিবিদ্ধ অবস্থায় আটক
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি// খাগড়াছড়ির গুইমারায়  প্রসীতখীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) উপজেলা সংগঠক ঝিমিত চাকমা(৫০)কে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। 

শুক্রবার সকালে  উপজেলার পাইনংপাড়া এলাকা থেকে আইনশৃঙ্খলাবাহিনী  আহত অবস্থায় তাকে আটক করে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সোহরাওয়ার্দী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকালে গুইমারার  হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইনংপাড়া এলাকায় প্রতিপক্ষের সঙ্গে ইউপিডিএফের  গোলাগুলির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে বন্দুকধারীরা পালিয়ে যায়। 

এসময় ঘটনাস্থলে প্রতিপক্ষের  গুলিতে আহত হয়ে পড়ে থাকা অবস্থায়  ঝিমিত চাকমা নামে একজনকে আটক করা হয়।  পরে  মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়েছে। 

ওসি আরও জানান,  ঝিমিত চাকমা ইউপিডিএফের প্রসীত গ্রুপের  সংগঠক। তার  বিরুদ্ধে হত্যা,অপহরণসহ  থানায় ছয়টি মামলা রয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রস্তুতি  চলছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ