ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল খাগড়াছড়ি প্রেসক্লাব

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
খাগড়াছড়িতে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল খাগড়াছড়ি প্রেসক্লাব ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল খাগড়াছড়ি প্রেসক্লাব
ad728
প্রবীর সুমন | খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম 

রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে খাগড়াছড়ি প্রেসক্লাব এর উদ্যোগে মঙ্গলবার (৩ মার্চ) সকালে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ছোলা, সয়াবিন তেল, মুড়ি, পেঁয়াজ, আলু, সেমাইসহ রমজান মাসে প্রয়োজনীয় নিত্যপণ্য বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক নিম্নআয়ের পরিবার ইফতার আয়োজন করতে হিমশিম খাচ্ছে। তাদের কষ্ট লাঘব এবং রমজানের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ইশতাক আহমেদ নিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রমজান মাস আমাদের আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সচ্ছল ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এমন সহযোগিতা রমজানে তাদের পরিবারের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে।

আয়োজকরা আরও জানান, খাগড়াছড়ি প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য