ঢাকা | বঙ্গাব্দ

গুইমারায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণন শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
গুইমারায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণন শুরু ছবির ক্যাপশন: গুইমারায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণন শুরু
ad728
আব্দুর রহিম, গুইমারা, খাগড়াছড়ি:

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সমাজ কল্যান মন্ত্রনালয় এর ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। 

১০ অক্টোবর শনিবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সমাজ সেবা কর্মকর্তা মোঃ আমিন উল্লাহর সঞ্চালনায়  গুইমারা  উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানিক উদ্ধোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক মাহবুব আলী। 

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে  বলেন তথ্য সংগ্রহকারীগন সততার সহিত  তাদের দায়িত্ব পালন করবেন  যাতে সরকারের মহতি কাজের কোন দূর্নাম না হয়। যদি কেউ কোন স্বজনপ্রীতি বা অর্থনৈতিক কেলেংকারীতে জড়ায় তাহলে তাদের কঠিন পরিনতি ভোগ করতে হবে বলে হুসিয়ারী করে দেন। তথ্য সংগ্রহের কাজে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও ঘোষণা করেন তারা। 
 
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা  সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান, খাগড়াছড়ি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী আমিন উল্লাহসহ  সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট