ঢাকা | বঙ্গাব্দ

চকবাজার থানা থেকে পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2025 ইং
চকবাজার থানা থেকে পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: চকবাজারে থানায় পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার
ad728
নিউজ ডেস্ক,  চট্টগ্রাম 

চট্টগ্রামের চকবাজার থানার এএসআই অহিদুর রহমান নামে এক পুলিশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার (২৩ নভেম্বর) সকালে থানার ব্যারাকের টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত অহিদুর রহমানের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজারে। তার বাবার নাম মো. শহীদুল্লাহ ও মায়ের নাম হাসিনা আকতার।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘নাইট ডিউটি করার পর ফ্রেশ হতে টয়লেটে গিয়েছিলেন অহিদুর। পরে অনেকক্ষণ সেখান থেকে বের না হওয়ায় অন্যরা দরজায় টোকা দেন। কিন্তু তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায়, তিনি ফাঁস দিয়েছেন।ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল