মুহাম্মদ ওসমান সরওয়ার
বিশেষ প্রতিনিধি (কক্সবাজার)
বাংলাদেশের অবিসংবাদিত নেতা,কক্সবাজারের উন্নয়নের রূপকার ও মৃত্যুন্জয়ী বীর সালাউদ্দিন আহমেদের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) চকরিয়া উপজেলার আওতাধীন উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল -২৫ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর ) বিকাল ৩ টায় উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বক্তারা বলেন-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সম্মৃদ্ধ সংগঠন গড়ে তোলার বিকল্প নেই,সে লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই উত্তর হারবাংসহ চকরিয়া-পেকুয়ায় নিজেদের মধ্যে সৃষ্ট নানাবিধ বিভাজন ভুলে গিয়ে প্রত্যেককে দলের নিবেদিত কর্মী হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
বক্তারা আরও বলেন-উন্নয়নের বরপুত্র জাতীয় নেতা সালাহউদ্দিন আহমেদ এর উন্নয়নের কথা জনগণকে পুনরায় স্বরণ করিয়ে দিতে হবে । ধর্মকে পুঁজি করে একটি রাজনৈতিক দল জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি সৃষ্ঠি করে ভুলভাল তথ্যদিয়ে যারা দেশ -বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঁধাগ্রস্থ করে দেশকে নৈরাজ্যের দিকে ধাবিত করতে চাই তাদের ব্যাপারে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।
উত্তর হারবাং সাংগঠনিক শাখার আহবায়ক মো: নূর উল্লাহ নূরু এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী।
আয়োজিত সম্মেলনে উপজেলা পর্যায়ের সাবেক নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন, সহ- সভাপতি,বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফি উল্লাহ শফি, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ মানিক, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কুতুবউদ্দিন, হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছাবেরুল হক ছাবু মেম্বার ও বরইতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল ইসলাম প্রমুখ।
এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী হিসেবে উপজেলা নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন,যুবদলের সাবেক সভাপতি নূরুল হক লিটু,শ্রমিকদলের সভাপতি মো: নাছির উদ্দিন,কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল আজিম ও ওলামাদলের আহবায়ক এডভোকেট ইয়াসিন আরাফাত সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে অনেকেই বক্তব্য রাখেন।
এর আগে সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে নেতা-কর্মীরা মিছিল সহকারে সম্মেলনস্থলে উপস্থিত হন।এতে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি পাগল নেতা- কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা পরিলক্ষিত হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট