আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
বিএনপির সহায়ক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। এতে শাহানুল ইসলাম মারুফ সভাপতি ও মুহাম্মদ আবদুর রহিম আরাফাত কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
বুধবার(২৫ মার্চ ) বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিহাব উদ্দিন সিয়াম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মুন্নার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জিহাজুল ইসলাম জিয়া,সহ-সভাপতি মাহফুজুর রহমান আশিক,মোঃ সাদ্দাম,এবিএম রহিম,বেলাল উদ্দিন হিকু,মুহাম্মদ মহিউদ্দিন,মোঃ আব্দুল্লাহ ফয়সাল জিকু,মোহাম্মদ শাকিল,সাংগঠনিক সম্পাদক জীমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ,প্রচার সম্পাদক ওমর ফারুক রায়হান দায়িত্ব পেয়েছেন।এছাড়াও কমিটির বিভিন্ন পদে উপজেলা পর্যায়ে সহ-সভাপতি, সহ-সাংগঠনিক সম্পাদক ও সদস্য মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুর রহিম আরাফাত বলেন, বিএনপির সহায়ক একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল। সকল মানুষকে প্রযুক্তি গত সহায়তা প্রদান করায় আমাদের সংগঠনের উদ্দেশ্যে। আমি বিশ্বাস করি প্রযুক্তিই আজকের এই সময়ের সবচেয়ে শক্তিশালী পরিবর্তনের মাধ্যম জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা প্রযুক্তির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও আধুনিক করতে চাই। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা, ডিজিটাল প্রচার জোরদার করা এবং দেশ ও দলের কল্যাণে নিজেকে নিবেদিত করাই আমাদের একমাত্র লক্ষ্য।

দৈনিক চট্টগ্রামপোস্ট