ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম রেড ক্রিসেন্টের সভা ও নির্বাচন কমিশন গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
চট্টগ্রাম রেড ক্রিসেন্টের সভা ও নির্বাচন কমিশন গঠন ছবির ক্যাপশন: চট্টগ্রাম রেড ক্রিসেন্টের সভা ও নির্বাচন কমিশন গঠন
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে এবং ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, অ্যাডভোকেট আবু তাহের চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, ডা. ইফতেখার মো. আদনান, ডা. মিনহাজুল আলম, জাহাঙ্গীর আলম বাবর ও কে এম ইমরান এমি এবং ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক।

সভায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক মো. আজম খান ও মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী এবং নির্বাচন কমিশন সচিব হিসেবে মো. জিয়াউর হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর