চট্টগ্রাম,
চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক চট্টগ্রাম-১৪) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন-এর সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন।
সম্প্রতি নগরীর মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তারা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এবং দেশ ও নগরবাসীর কল্যাণ কামনা করেন। এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। আমরা সবাই মিলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টা এবং সরকারের সহযোগিতায় চট্টগ্রামকে একটি টেকসই ও উন্নত নগরীতে রূপান্তর করা সম্ভব।”
এসময় সংসদ সদস্য জসিম উদ্দিন সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং চট্টগ্রামের উন্নয়নে সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে উভয়েই দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট