ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামকে আধুনিক নগরীতে রূপ দিতে কাজ করার অঙ্গীকার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
চট্টগ্রামকে আধুনিক নগরীতে রূপ দিতে কাজ করার অঙ্গীকার ছবির ক্যাপশন: চট্টগ্রামকে আধুনিক নগরীতে রূপ দিতে কাজ করার অঙ্গীকার
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী বেলায়েত হোসেন।
সোমবার (১৫ জুন) ঢাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা উপস্থিত ছিলেন। এ সময় সিডিএর বিদায়ী চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রামের পরিকল্পিত ও আধুনিক নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, চট্টগ্রামকে একটি নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব। এ গুরু দায়িত্ব যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিডিএর কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রামের সর্বস্তরের মানুষের দোয়া ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানান। একইসঙ্গে তারা চট্টগ্রামের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলো সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল